ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান এসএম শফিউদ্দিন আহমেদ। শনিবার (২৬ জুন) দুপুর ১টায় সমাধি সৌধে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান।


এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে নবনিযুক্ত সেনাপ্রধানকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।


শ্রদ্ধা নিবেদন শেষে সেনাপ্রধান বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখে সই করেন। এরপর তিনি সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন।


এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page

↑